সাম্প্রতিক
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ২ হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই গ্যাস, চালকদের ভোগান্তি হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৪ বিশ্বজুড়ে চীনা গাড়ির চাহিদা তুঙ্গে, অথচ নিজ দেশেই কমছে বিক্রি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
Skip to content

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

 

‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্মের আহ্বানে আয়োজন করা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে রওনা হলে পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। এরপর মিছিলে অংশগ্রহণকারীরা সেই স্থানে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন।

এর আগে, এই কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হন।

ঢাকার বিভিন্ন স্থান থেকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীদের সড়কে অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এনএনবাংলা/