আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলার তারিখ চূড়ান্ত করতে বুধবার বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির বিভিন্ন পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধন আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, ‘এটা হচ্ছে আমার প্ল্যান’: তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে: শ্রিংলা