আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ৪৮ দলের মেগা ফুটবল বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ সুখবর – ১৪ জানুয়ারি ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেশে আসছে। ট্রফি ট্যুরের আয়োজন করবে কোকা-কোলা।
কাতার বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ ট্যুরে এসেছিল। এর আগে ২০১৩ এবং ২০০২ সালে এটি বাংলাদেশে আনা হয়েছিল।
কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ট্রফি ট্যুর ভক্তদের খেলাটির আরও কাছে নিয়ে আসে। এটি করতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ভক্তদের ফুটবলের উত্তেজনা ও আবেগকে কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেবে।”
ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, “ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি ক্রীড়া জগতের সবচেয়ে বড় প্রতীক। দুই দশক ধরে কোকা-কোলা ফিফার অংশীদারিত্ব ভক্তদের কাছে পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটি আরও বিশেষ, কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপন করছে।”
দেশের ফুটবলপ্রেমীদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা QR কোড স্ক্যান করে ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েবপেজে ঢুকে একটি কুইজের সঠিক উত্তর দিতে পারবে।
প্রোমো ক্যাম্পেইন চলবে ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ঘণ্টায় দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নিতে পারবেন, যেখানে প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
চট্টগ্রামকে বিধ্বস্ত করে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
ঢাকায় শুরু হলো ষষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট