ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের গভীর ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় শহীদ হাদি হত্যার ঘটনায় বিস্তারিত তদন্ত চালানোর জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়।
পিটিআই সূত্রের বরাতে জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় নয়াদিল্লি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করেছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হাদি নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব জোরালো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে একই দিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগের কথা ভারতীয় দূতকে জানান।
এ সময় ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।
সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের উদ্বেগের কথা জানানো হয়।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ও শহীদ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
এর এক সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার আবারও বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করল ভারত।
এনএনবাংলা/


আরও পড়ুন
কুমিল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন
১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল