বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় না হলে সে মানুষ কখনো প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না। আমাদের দেশে শিক্ষিত মানুষের কোন অভাব নেই, অভাব রয়েছে নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের। শুধুমাত্র চারিত্রিক ও নৈতিকতা গুণাবলী না থাকায় উচ্চ পদস্থ অনেক শিক্ষিত মানুষ এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা দেশটাকে দূর্নীতির আখড়ায় পরিণত করেছে। সুতরাং এ দেশটাকে গড়তে হলে আমাদের সন্তানদের কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক মানসম্পন্ন মানুষ রূপে গড়ে তুলতে হবে যারা দূর্নীতিকে, অসততা কে না বলবে, সুদ, ঘুষ, যিনা ব্যাভিচার থেকে নিজেদের রক্ষা করবে। আর এটা সবচেয়ে ভালোভাবে সম্ভব হয় মাদরাসার শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, যে জাতি যত বেশি নৈতিক শিক্ষায় শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের পরে স্বাধীনতা লাভকারী অনেক রাষ্ট্র শুধু নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে আজও আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করতে পারি নাই যার মাধ্যমে জাতি একই সাথে সৎ, যোগ্য ও দক্ষ রূপে নিজেকে গড়ে তুলতে পারে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা। মাদরাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, দামোদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জি. শাব্বির আহমদ, প্রতিষ্ঠান প্রধান মো. রানা হাসান, ইউপি সদস্য মো. শামীম সরদার, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আব্দুল মজিদ মোল্লা, মো. রুহুল কুদ্দুস লষ্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ, দাতা সদস্য মো. গোলাম মোস্তফা গাজী, প্রভাষক খায়রুজ্জামান সরদার, শিক্ষক হাফেজ মাওলানা রেজোয়ানুল হক, মো. মঈন উদ্দিন গাজী, হাফেজ রাজিবুল ইসলাম, অনারারি ক্যাপ্টেন মো. আবুল কাশেম, আবু জাফর মিনা, মো. সেলিম জমাদ্দার, মো. আসলাম সরদার প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা