সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান। একই সময়ে তিনি তার শ্বশুর, সাবেক রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন ভবনের ইটিআই ভবনের ১০৪ নম্বর কক্ষে তার এনআইডি সংক্রান্ত সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়। এ সময় তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়।

এরও আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর বের হয়।

এনএনবাংলা/