সাম্প্রতিক
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ২ হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই গ্যাস, চালকদের ভোগান্তি হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৪ বিশ্বজুড়ে চীনা গাড়ির চাহিদা তুঙ্গে, অথচ নিজ দেশেই কমছে বিক্রি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
Skip to content

অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

 

ভোলা শহরে শনিবার অনুষ্ঠিত ভোট “ক্যারাভান” যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনও রাজনৈতিক দলের পক্ষে নেই।

তিনি আরও বলেন, ২০০৮ সালের পর থেকে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যোগ করেন, একদম তলানিতে পৌঁছে যাওয়া দেশের উন্নয়ন ফিরিয়ে আনতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। এবারের নির্বাচনে মানুষ নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ফলাফলের প্রতি সম্পূর্ণ সম্মান জানাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এনএনবাংলা/