সাম্প্রতিক
মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ট্রাম্পের দাবি না মানলে ডিসেম্বরেই সরকার পতনের আন্দোলন নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি হাজার ছুঁইছুঁই জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ সিডনিতে শাবনূরের পরিবারের অতিথি তাসকিন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ‘লেবার ডে’তে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
Skip to content

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে খুলনায় আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি

খুলনা ব্যুরো:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে খুলনার ছাত্র জনতা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে খুলনার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের সনাক্ত ও আইনের আওতায় আনা হয়নি। যা অত্যন্ত হতাশাজনক। তারা অভিযোগ করেন, একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া ন্যায়বিচারের পরিপন্থী এবং এর মাধ্যমে অপরাধীরা উৎসাহিত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নুরুজ্জামান নাবিল, সীমান্ত, মো. হুজাইফা, জাকিয়া আক্তার ও মিহিরিমা তাসনিম। তারা বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন। তিনি একটি আদর্শের নাম। সেই আদর্শ রক্ষায় এবং শহীদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে।

বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত খুলনাসহ সারা দেশে আন্দোলন আরও জোরদার করা হবে।