সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

নোয়াখালী – ৫ আসনে মনোনয়ন পত্র জমা  দিলেন বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি  মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় প্রার্থীর সহধর্মিণী জেলা মহিলা দলের নেত্রী জোৎস্না আরা বেগম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে মোহাম্মদ ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, মনে হয় যে এ নির্বাচনটা ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যদিও এখনও নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল অতিক্রম করে এদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন করবে।