বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোকবার্তা প্রকাশ করা হয়।
ইউএস এম্বাসি ঢাকার ফেসবুক পেজে লেখা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়ানসহ বিশ্বনেতারা।

এনএনবাংলা/

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির