বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরাও আগামীকাল অনুষ্ঠিত জানাজায় উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা গেছে।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
এনএনবাংলা/


আরও পড়ুন
বগুড়া উপনির্বাচনে জয়ী বিএনপির বাদশা
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ: ‘কৌশলগত পরাজয়ে’ বিপর্যস্ত নেতানিয়াহু, রাজনৈতিক চাপে ইসরাইল
তিন অধ্যাদেশ বাতিল, আগের কাঠামোয় ফিরছে বিচার বিভাগ