Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে আজ। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় পৌঁছেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা পৌঁছে দেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। তাঁর বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে এস জয়শঙ্করের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এনএনবাংলা/