বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার মরদেহ দাফনের প্রস্তুতি শুরু করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন।
জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।
বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় তারেক রহমান বলেন, তার মা মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছে কোনো ঋণী হয়ে থাকেন, তাহলে যেন তারা তার সঙ্গে যোগাযোগ করেন—তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। পাশাপাশি খালেদা জিয়ার জীবদ্দশায় তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭
পোশাক রপ্তানিতে ধস, টানা সাত মাস চলছে মন্দাভাব
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান