সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেফতার ১

আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এ সময় র‍্যাব ১ জনকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়,  র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল বুধবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করে। পরে কোতয়ালী থানার গাজীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৭ হাজার ৮শত পিস ইয়াবাসহ আঃ কাদের তপু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পৃথক অপর একটি অভিযানে কোতয়ালী থানার রাজমঙ্গলপুর এলাকার মাদক ব্যবসায়ী জসিম খন্দকার এর বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও গ্রেফতারকৃত আসামির   বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।