সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

খুকৃবিসহ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (খুকৃবি) দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন  হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে ভর্তি পরীক্ষা উপলক্ষে দুপুর থেকে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে অবস্থান নেন শিক্ষার্থীরা।পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান মহোদয়, ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং  রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উপাচার্য তার বক্তব্যে বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সময় ও কষ্ট লাঘব হয়েছে।

উল্লেখ্য, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেনস কলেজে মোট আসন সংখা ছিলো ১ হাজার ৫ শত উপস্থিত ছিলো ১৪০৩ জন, অনুপস্থিত ৯৭ জন, উপস্থিতির হার শতকরা ৯৪।