সাম্প্রতিক
আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব উপকূলে জমকালো দুর্গাপূজায় প্রশংসা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে ৩ কঠিন পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা কানাডায় নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশির কারাদণ্ড লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত
Skip to content

মাদারীপুরের তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে!

Oplus_131072

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুরের তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কারণে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। এই ঘোষণাটি বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে দেওয়া হয়। শনিবার ছিল মাদারীপুর-০৩ আসনের যাচাই-বাছাই ও জেলার শেষদিন। নির্বাচন অফিস সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে ৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত আমিনুল ইসলাম-এর মনোনয়ন বাতিল করা হয়েছে। মাদারীপুর-১ আসনে ১১ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসানের মনোনয়ন বাতিল হয়েছে,

বাকি ১০ জন বৈধ। মাদারীপুর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলাম-এর মনোনয়ন বাতিল করা হয়েছে, বাকি ৮ প্রার্থী বৈধ। বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফেরত নিতে চাইলে আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মকর্তা।