সাম্প্রতিক
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চাইলো সিআইডি বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: ভারতের হাইকমিশনার দ. কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন: সিপিডি ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বললেন, ‘কার এত জ্বালা’ কলকাতায় ৪৮ ঘণ্টায় বন্ধ হয়ে গেল ২২১ হোটেল, বিপাকে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক রাজধানীতে ৫ হাজার ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
Skip to content

কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি : সংগৃহীত

 

রাজধানীর কাওরানবাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধের উদ্যোগ নিলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

ঘটনাস্থলে তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের জানান, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ তা সরিয়ে দেয়। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে অবস্থা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।

দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে আন্দোলনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন।

এনএনবাংলা/পিএইচ