ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র সচিব জানান, হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে অবশ্যই দেওয়া হবে। তিনি বলেন, চার্জশিটটি চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে, শুধু শেষবারের মতো পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই ফাইনাল চার্জশিট দাখিল করা হবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির