সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাথমিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান সংস্থাটির মুখপাত্র স্তেফান দুজারিক।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্তেফান দুজারিক বলেন, ‘সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না।’

তবে তিনি জানান, বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো ধরনের টেকনিক্যাল সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ যে ধরনের সহায়তা দিয়ে থাকে, সে প্রসঙ্গেও তিনি ইঙ্গিত দেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে কীভাবে দেখা হচ্ছে—এ প্রশ্নে দুজারিক বলেন, ‘তিনি সংবাদ মূল্যায়ন করেন না; সাংবাদিকরাই সংবাদ মূল্যায়ন করবেন।’

তবে বাংলাদেশের জনগণ যাতে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা অবাধে প্রকাশ করতে পারে, সে লক্ষ্যে নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতাকে জাতিসংঘ সর্বাত্মকভাবে সমর্থন করবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মুখপাত্র বলেন, ‘তাঁর প্রয়াণে জাতিসংঘ তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

এনএনবাংলা/