শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি ২০২৬ বুধবার শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে বাদ আছর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সভাপতি রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।


আরও পড়ুন
সাপাহারে জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার-৫
উলিপুরে ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টৈ জরিমানা
নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত আহত