ডামুড্যা,শরীয়তপুরঃ
শরীয়তপুর জেলা প্রশাসন, ডামুড্যা উপজেলা প্রশাসন ও পুলিশ অবৈধ মাটিকাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন আইয়ুবী বলেন, সোমবার (১২ জানুয়ারী) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা উপজেলার পশ্চিম আদাসন, চর শিধলকুড়া ও বেতমোড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাটিকেটে ফসলী জমি নষ্ট করার সময়৪ জনকে গ্রেফতার করে প্রশাসন।
পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দোষি প্রমানিত হওয়ায় সোহেল রানা (৪০) কে ১ মাস, সাগর (২৫) কে ২ মাস, ইব্রাহিম (২২) কে ২ মাস ও সাখাওয়াত (১৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দিনের। জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও ডামুড্যা থানা পুলিশ তাকে সহায়তা করেন।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে