সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা-এই প্রতিপাদ্যে সারিয়াকান্দিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা,সচেতনতামূলক, সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাংকন ও পুরস্কার বিতরণ।
গতকাল দিনব্যাপী বগুড়া ফেডারেশন ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে বগুড়া জেলা কুষ্ঠ ও উন্নয়ন সংগঠনের সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য শাহিন আলম, লেপ্রা বাংলাদেশের পিএম ওয়াহেদুজ্জামান পলু,পিপি খাদিজাতুল কুবরা,এইচ এস ডব্লিউএ দেবদুলাল সরকার, তারাজুল ইসলাম। এসময় বগুড়া জেলা ও সারিয়াকান্দি উপজেলা ফেডারেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
রমেক হাসপাতালে ৫ দালাল গ্রেফতার
ভ্রাম্যমান আদালতে ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নারীকে জোরপূর্বক অপহরণের চেষ্টার ঘটনায় ৩ জন গ্রেপ্তার