Sunday, February 1st, 2026, 7:44 pm

কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ যুবক আটক!

Oplus_131072

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ককটেলসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার সকালে কালকিনি আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে
উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে ২৩টি ককটেলসহ হাসান নামের একজন যুবককে আটক করা হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এমন
অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, আটককৃত ব্যক্তি থানায় সোপর্দ করেছে সেনাবাহিনি। তাকে জেলহাজ প্রেরন করা হয়েছে।