নড়াইল প্রতিনিধি :
নড়াইল—২ আসনের (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) বিএনপি’র বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতী) মোঃ মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করেন। ধর্মের দোহাই
দিয়ে তাঁরা এই অপকর্মে লিপ্ত হন। এই গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ১০টির বেশি আসন পাবে না। তিনি কলস প্রতীককে আপামর জনসাধারণের মার্কা বলে অবহিত করে ভোট প্রার্থনা করেন। শনিবার
বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের মোল্যার মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় ভাষণদান কালে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির প্রবীণ নেতা তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বিএনপির সাবেক নেতা জাহিদুল হক পাপ্পু, নড়াইল সদর উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি মুজাহিদুর রহমান পলাশ, জেলা পূঁজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন ঘোষ, লোহাগড়া উপজেলা বিএনপির
বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফসহ প্রমূখ।
জনসভায় স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম আরো বলেন, কলস স্বাধীনতার প্রতীক, বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক, হিন্দু—মুসলমানের প্রতীক। সর্বোপরি কলস নড়াইল ও লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতীক।
কলস প্রতীকে ভোট দিলে নড়াইল—লোহাগড়ায় কোন হামলা—মামলা হবে না। মিথ্যা মামলা হবে না। অসাম্প্রদায়িক নড়াইল গড়তে হলে কলস প্রতীকে ভোট দিন।

আরও পড়ুন
সংখ্যালঘু ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনাবাহিনীর
আগামী দিনে নাটোরের শান্তির রাজনৈতি ্ও উন্নয়নের শহর গড়ে তুলতে চাই : নাটোরে দুলু
ডামুড্যা দাঁড়িপাল্লা মার্কা উঠান বৈঠক