বিশ্ব সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬–এর (৬৮তম আসর) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত এবারের জমকালো আয়োজনে বিশ্বের সেরা শিল্পী, গায়ক, সুরকার, প্রযোজক ও সংগীত প্রযুক্তিবিদদের সম্মান জানানো হয়।
সংগীতপ্রেমী ও তারকাদের উপস্থিতিতে সমসাময়িক সংগীতের নানা ধারায় অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। নিচে বিভাগভিত্তিক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা তুলে ধরা হলো—
‘সেরা চার’ বিভাগ
- বছরের সেরা গান: ওয়াল্ড ফ্লাওয়ার — বিলি আইলিশ
- বছরের সেরা রেকর্ড: লুথার — কেনড্রিক লামার (ফিট. এসজেডএ)
- বছরের সেরা অ্যালবাম: দেবী টিরার মাস ফটোস — ব্যাড বানি
- সেরা নতুন শিল্পী: ওলিভিয়া ডিন

পপ ও ড্যান্স
- সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম — লেডি গাগা
- সেরা পপ সলো পারফরম্যান্স: মেসি — লোলা ইয়ং
- সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: ডিফায়িং গ্র্যাভিটি — সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে
- সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: এন্ড অব সামার — টেম ইমপালা
- সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ইউসেক্সুয়া — এফকেএ টুইংস
- সেরা ড্যান্স/পপ রেকর্ডিং: আবরাকাডাব্রা — লেডি গাগা
- সেরা ঐতিহ্যবাহী পপ ভোকাল অ্যালবাম: অ্যা মেটার অব টাইম — লাউফি
লাতিন
- সেরা লাতিন পপ অ্যালবাম: কানসিওনেরা — নাটালিয়া লাফোরকেড
- সেরা মুসিকা উরবানা অ্যালবাম: দেবী টিরার মাস ফটোস — ব্যাড বানি
- রক ও মেটাল
- সেরা রক পারফরম্যান্স: সেকেন্ড চান্স (ব্যাক টু দ্য বিগিনিং – ভিলা পার্ক লাইভ) — ইয়ংব্লুড ও অন্যান্য
- সেরা রক গান: এস এলাইভ এস ইউ নিড মি টু বি — নাইন ইঞ্চ নেইলস
- সেরা রক অ্যালবাম: নেভার এনাফ — ট্রান্সটিল
- সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: সংস অব অ্যা লস্ট ওয়ার্ল্ড — দ্য কিউর
- সেরা অল্টারনেটিভ পারফরম্যান্স: এলোন — দ্য কিউর
- সেরা মেটাল পারফরম্যান্স: বার্ডস — ট্রান্সটিল

র্যাপ
- সেরা র্যাপ পারফরম্যান্স: চেইনস অ্যান্ড হুইপস — ক্লিপস, পুশা টি, ম্যালিস, কেনড্রিক লামার ও ফ্যারেল উইলিয়ামস
- সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স: লুথার — কেনড্রিক লামার (ফিট. এসজেডএ)
- সেরা র্যাপ গান: টিভি অফ — কেনড্রিক লামার
- সেরা র্যাপ অ্যালবাম: জিএনএক্স — কেনড্রিক লামার
কান্ট্রি
- সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স: ব্যাড এস আই ইউসড টু বি — ক্রিস স্টাপলেটন
- সেরা কান্ট্রি ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: আমিন — শাবুজে ও জেলি রোল
- সেরা কান্ট্রি গান: বিটিন লিস্ট — টেইলার চিল্ডারস
- সেরা আধুনিক কান্ট্রি অ্যালবাম: বিউটিফুল্লি ব্রোকেন — জেলি রোল
- আরঅ্যান্ডবি ও আফ্রিকান সংগীত
- সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স ও গান: ফোল্ডেড — কেহলানি
- সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: মাট — লিয়ন থোমাস
- সেরা আফ্রিকান সংগীত পারফরম্যান্স: পুশ টু স্টার্ট — তাইলা
প্রযোজনা ও গীতিকার
- বছরের সেরা প্রযোজক (নন-ক্লাসিক্যাল): সার্কুট
- বছরের সেরা গীতিকার (নন-ক্লাসিক্যাল): অ্যামি অ্যালেন

চলচ্চিত্র ও টিভি
- সেরা কমেডি অ্যালবাম: ইউর ফ্রেন্ড — ন্যাট বারগাটজে
- সেরা সংকলন সাউন্ডট্র্যাক: সিনারস
- সেরা স্কোর সাউন্ডট্র্যাক: সিনারস — লুডউইগ গোরানসন
- ভিডিও গেমের সেরা স্কোর: সোর্ড অব দ্য সি — অস্টিন উইনটোরি
- ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা গান: গোল্ডেন — কে-পপ ডেমন হান্টার্স
- সেরা অডিওবুক বর্ণনা: মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অব দালাই লামা
- সেরা মিউজিক ভিডিও: এনজাইটি — দোয়েচি
- সেরা মিউজিক ফিল্ম: মিউজিক বাই জন উইলিয়ামস
জ্যাজ ও ক্ল্যাসিকাল
- সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: পোর্ট্রেইট — সামারা জয়
- সেরা জ্যাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: সাউদার্ন নাইটস — সুলিভান ফোর্টনার
- সেরা অল্টারনেটিভ জ্যাজ অ্যালবাম: লাইভ অ্যাকশন — নেট স্মিথ
- সেরা জ্যাজ পারফরম্যান্স: উইনডোজস (লাইভ) — চিক কোরিয়া ও দল
- সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব
- সেরা অপেরা রেকর্ডিং: হেগি: ইন্টেলিজেন্স
- সেরা অর্কেস্ট্রাল পারফরম্যান্স: মেসিয়াঁ তুরাঙ্গালিলা সিম্ফনি — বোস্টন সিম্ফনি অর্কেস্ট্রা

আরও পড়ুন
উদ্বোধনের মধ্যে দিয়ে আজ শুরু হলো ,বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬
এপস্টেইন কেলেঙ্কারি:বিশ্বজুড়ে নতুন বিতর্কে মাস্ক-গেটস ও মোদি
প্রেস উইংয়ের বিবৃতি: গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন