জয়পুরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসক (রিটার্নিং অফিসার) এর কার্যালয়ে যৌথবাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী )জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মহড়া পরিচালনা করা হয়।
জানা গেছে, নির্বাচনী কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জয়পুরহাট সদর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ।
মহড়ায় দেখানো হয় নির্বাচন ও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যে কোনো অপ্রীতিকর ঘটনায় যৌথবাহিনী কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
এ সময় সেনাবাহিনীসহ পুলিশ, র্যাব,বিজিবি এবং যৌথবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত ৩
নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ