Monday, February 2nd, 2026, 9:27 pm

রাজারহাটে নিবার্চনী মনিটরিং টিম এবং  প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম  প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মনিটরিং টিম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার মো. আল ইমরান।  বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এসএম আফসান আহমেদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী প্রমুখ।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের নিবার্চন কেন্দ্রর প্রধান শিক্ষকগণ অংশগ্রহন করেন।   এতে প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা, বুথ স্থাপন, সিসিটিভি স্থাপন, প্রতিটি ভোট কেন্দ্রে লাইটিং, বৈদ্যুতিক সংযোগ,  ওয়াশব্লক, ইন্টারনেট সংযোগ, ভোটারদের সুরক্ষা, এবং উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল বৃদ্ধি, সিসিটিভি মনিটরিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।