সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ
কোরআনের সংবিধানে দেশ চালালে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানব রচিত সংবিধানে স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে দেশে আওয়াজ উঠেছে। অনেকে বলে আমরা একা হয়ে গেছি আমরা একা নই, আমাদের সাথে জনগণ আছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে।
৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ। দুর্নীতির কারনে বিশ্বের কাছে দেশকে অপমানিত করা হয়েছে।
এ সময় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে ফুল দিয়ে জাসদের শতাধিক নেতাকর্মী তাদের দলে যোগ দান করেন।

আরও পড়ুন
নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ
চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: কর্মবিরতি ও বিক্ষোভ শ্রমিকদের
দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত