নারায়ণগঞ্জ, সোনারগাঁ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। প্রার্থীর ছোট ভাই বজলুর রহমান সিআইপি নেতৃত্বে এ সময় তিনি পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে বজলুর রহমান সিআইপি বলেন, অধ্যাপক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আগামী নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ
চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: কর্মবিরতি ও বিক্ষোভ শ্রমিকদের
দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত