Wednesday, February 4th, 2026, 9:41 pm

রংপুরে বিএনপির আওয়ার পলিসি,ইউর ফিউচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

রংপুরে আওয়ার পলিসি,ইউর ফিউচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির রিসার্চ এন্ড মনিটরিং সেলের আয়োজনে সেমিনারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ এন্ড মনিটরিং সেলের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।এসময় মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর ৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু, অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন সদস্য সচিব, রংপুর মহানগর বিএনপি,শহিদুল ইসলাম মিজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপি ,যুবদল রংপুর বিভাগীয় নেতা নাজমুল আলম নাজু ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দরা। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ও ড. সাইমুম পারভেজ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোকপাত করেন।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। এজন্য শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়া হবে। এদকিে গণভোট নিয়ে রংপুরে ‘হ্যাঁ মার্চ’ উপলক্ষে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।মঙ্গলবার বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোটের প্রচারণা ভ্যানে ‘হ্যাঁ’ এর পক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এরপর একটি প্রচারণা র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানানো হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলাম বলেন, দেশব্যাপী ‘হ্যাঁ মার্চ’ এর অংশ হিসেবে রংপুরে প্রচারণা করা হচ্ছে।