Wednesday, February 4th, 2026, 9:42 pm

নাটোরে নারী নেতাকর্মীদের নিয়ে মহিলা জামায়াতের পথযাত্রা

নাটোর প্রতিনিধি

স্বাধীনতার পরবর্তী এই প্রথম হাজারো নারী নেতাকর্মীদের নিয়ে নাটোর পৌর মহিলা জামায়াতের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর সমর্থনে এক বিশাল পথযাত্রা করা হয়েছে।

বুধবার (৪ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্তর থেকে এই নির্বাচনি পথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোছা. মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী জোবাইদা কাকন লিপি, জেলার মহিলা সাংগঠনিক সম্পাদক শাহনাজ শেলী, নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছা. নাইমা ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এ সময় মহিলা জামায়াতের নেত্রীরা বলেন, আজকে এই নাটোরে অনেক বাধা বিপত্তি াত্রিক্রম করে জামায়াতের মহিলা কর্মি বোনদের গণ জোয়ার তাদের উপস্থিতি  প্রমান করে। জামায়াতকে নিয়ে যারা অপ্রচার করে বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের ঘড় থেকে বের হতে দেবে না । এই স্বতঃপুর্ত পথযাত্রা ও শহরের নারীদের উপস্থিতি প্রমান করে দেয়, আমরা ভীত নয়, এক মাত্র আল্লাহকে ভয় করি। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে স্বতঃপুর্তভাবে  হ্যা ও না ভোট এবং অধ্যাপক ইউনুস আলীর ন্যায়-নীতির প্রতিক দাড়ি পাল্লাকে জয়যুক্ত করবে  এই প্রত্যাশা সাধারণ জনগণ করে।
জনগণের এই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেতে পারে। কোনোরকম সন্ত্রাস, কারচুপি যেন করতে না পারে।
এছাড়াও নির্বাচনি দায়িত্বে যারা থাকবেন তারা যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।