Wednesday, February 4th, 2026, 9:46 pm

সারিয়াকান্দিতে ধানের শীষের পক্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের প্রচারণা ও পথসভা

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
সারিয়াকান্দিতে ধানের শীষের পক্ষে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের প্রচার-প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বোহাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ভেলাবাড়ি ইউনিয়নে ও পরে চন্দনবাইশা ইউনিয়নের সড়ক পদক্ষিণ করা হয়। এরপর বোহাইল ইউনিয়ন যুবদলের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেন নাই। আগামী আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে, ধানের শীষের বিজয় হবে (ইনশাআল্লাহ)।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এএম রুবেল আলমের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু,ফেরদৌস আজম সুমন, এ্যাড. এনামুল হক পান্না, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন,সহ শ্রম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন,সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর, কার্যনির্বাহী সদস্য ফিরোজ আলম বাবলা,সাবেক সেচ্ছাসেবকদল সদস্য বাধল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি নায়মুল হক লিটন, যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাব্বত জান মন্ডল, বোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জোবায়ের হোসেন,সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল রশীদ,
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন বোহাইল ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক এইচ এম স্বপন মনি।