Wednesday, February 4th, 2026, 9:49 pm

জামায়াতে ইসলামী শোধ ব্যাবসায়ী দল এরা মুনাফেকি 

মুরাদনগর (কুমিল্লা)প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামী শোধ ব্যাবসায়ী দল। এরা হাসপাতালে ব্যবসার নামে কুমিল্লায়  শোধের ব্যাবসা করে। এরা বেহেশতে টিকেট বিক্রি করেছে। এরা মুনাফেকি এদের কথা কেউ কান দিবেন না। গত ১৭ বছর এদেরকে মুরাদনগর দেখা যায়নি। এখন আসছে বেহেশতে টিকেট বিক্রি করে সংসদ সদস্য হতে। গত ১৭ বছর বিএনপি প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগরের মানুষের মাঝে থেকে কাজ করে গেছেন। আগামী ধানের শীষ ভোট দিতে জযযুক্ত করুন।
 গতকাল মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন যাত্রাপুর গ্রামের কৃষ্ণ সূত্র ধরের বাড়ীতে মহিলা দলের উঠান বৈঠক জাফর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে মুরাদনগর উপজেলা মহিলা দলের আহবায়ক তাহমিনা আক্তার প্রধান অতিথি বক্তব্য কালে এসব কথা বলেন।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দল সভাপতি এজ রেহেনা পারভিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মির্জা শহিদুল হাসান, যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দল যাগ্ম আহবায়ক নাছির উদ্দীন ভূইয়া, বিএনপি ইউনিয়ন সহ সভাপতি কাজী জাহাঙ্গীর আলম, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি খন্দকার অনন্ত, ইউপির সাবেক সদস্য ফুল মিয়া,যাত্রাপুর ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক নাদিম হামদায়, প্রবাসী জসিম উদ্দিন মুন্সী,  উপস্থাপনা করেন, সৈয়দ শিরাজুল ইসলাম প্রমুখ।