শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুলের ৯ম হত্যা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩ ফেব্রয়ারি) সাংবাদিক শিমুল হত্যার ৯ম বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক আবুল কাশেম, বিমল কুমার কুন্ডু, শফিউল হাসান চৌধুরী, মোঃ ওমর ফারুক, মোঃ মামুন রানা, সমকাল প্রতিনিধি কোরবান আলী লাভলুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রেসক্লাব চত্ত্বরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও ১ মিনিট নিরবতা পলন করা হয় এবং সংক্ষিপ্ত আলোনাসভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত: ২০১৭ সালের ২ ফেব্রয়ারি শাহজাদপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদ কে মারধরের ঘটনায় মিরুর সমর্থকদের
সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পুলিশের উপস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে ঢাকা নেবার পথে মারা যান। এ ঘটনায় নিহত আব্দুল হাকিম শিমুলের স্ত্রী বাদী হয়ে সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৭ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যার ৯ বছর পার হলেও হয়নি বিচার পরিবার ও সাংবাদিকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে ।

আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটের ৬টি সীলসহ ব্যবসায়ী আটক
কালীগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছ নাটোরে- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া