কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ট্রাক, লড়ি, মাহিন্দ্রা ও মোটর সাইকেল এর চালকদের ড্রাইভিং লাইসেন্স, পরিবহনের বৈধ কাগজ বা রেজিষ্ট্রেশন এবং হেলমেট না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের সন্নিকটে বালীগাঁও এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
এসময় ট্রাক, লড়ি, মাহিন্দ্র ও মোটর সাইকেল এর চালকদের ড্রাইভিং লাইসেন্স, পরিবহনের বৈধ কাগজ পত্র বা রেজিষ্ট্রেশন এবং হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ১৫ টি মামলায় ১৫ জন চালককে ৫ হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করা হয়।
প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম। এসময় আনসার ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটের ৬টি সীলসহ ব্যবসায়ী আটক
নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছ নাটোরে- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
ধানের শীষে ভোট মানেই শহীদ জিয়ার আদর্শে ভোট : প্রিন্স