অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, সাংবাদিক শফিক রেহমানসহ ৯ বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় সংগীত দল ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
একুশে পদক ২০২৬-এর জন্য মনোনীতরা হলেন—
- ফরিদা আক্তার ববিতা – চলচ্চিত্র
- অধ্যাপক মো. আব্দুস সাত্তার – চারুকলা
- মেরিনা তাবাসসুম – স্থাপত্য
- আইয়ুব বাচ্চু – সংগীত
- অর্থি আহমেদ – নৃত্য
- ইসলাম উদ্দিন পালাকার – নাট্যকলা
- শফিক রেহমান – সাংবাদিকতা
- অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার – শিক্ষা
- তেজস হালদার যস – ভাস্কর্য
- ওয়ারফেজ – সংগীত দল
উল্লেখ্য, এই প্রথম কোনো রক ব্যান্ডকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হলো। একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।
এনএনবাংলা/

আরও পড়ুন
নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি, দ্রুত ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান
ভ্যালেন্টাইনে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’