গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ৫ই ফেব্রুয়ারি-২৬ইং বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।
বিশেষ দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, আতাউর রহমান, আমজাদ হোসেন, রাসেল সরকার, শফিকুল ইসলাম, সাহাদাত জ্জামান, আব্দুল করিম, মাজেদুর রহমান বকুল, সোহেল প্রাং, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা সুরুজ্জামান সুরুজ, মিঠু মিয়া, মাছুম প্রাং, আব্দুল গনি, রিজু আহম্মেদ, আরমান হোসেন রিপন, মোকারম হোসেন ঝিনু, বিপ্লব মিয়া, মাহফুজার রহমান, আতাউর রহমান খোকন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস, স্থানীয় মুসল্লী আজাহার আলী, তোতা মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুনুর রশিদ।

আরও পড়ুন
কমলগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ
নড়াইলে জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খানের নির্বাচনী ইশতেহার ঘোষণা