বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই রাজনৈতিক বৈধতার একমাত্র ভিত্তি এবং জনগণের আস্থাই হতে হবে রাজনীতির মূল মানদণ্ড।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের প্রতি রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা আরও বেড়েছে। রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে—তা প্রমাণ করার সময় এখনই।
ফেসবুক পোস্টে তিনি বলেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনের জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। তারেক রহমান যেহেতু ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, সে প্রেক্ষাপটে তিনি একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই আলোচনার মাধ্যমে উভয়পক্ষ নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে পারবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে—কোন পথ বাংলাদেশের জন্য উত্তম। একই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানান, যেখানে সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে শাহবাগে পুলিশের অবস্থান
সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ইসলাম
জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ নয়: হেফাজত আমির বাবুনগরী