আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগ সহজ করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার ও বৃহস্পতিবার দেশের সব দোকানপাট, বাণিজ্যকেন্দ্র এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—এই টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকরা ছুটি ভোগ করবেন।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি স্বাভাবিকভাবেই সরকারি ছুটি কার্যকর থাকবে। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান
চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক