Saturday, February 7th, 2026, 8:53 pm

গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা গ্রহন করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত সামগ্রী বিনষ্ট করা হয়। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইপান পীরপাড়া গ্রামে এবং নোহালী ইউনিয়নের কচুয়া বাজারে শনিবার সকাল সাড়ে ৬ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমতি ব্যতীত বালু উত্তোলনের অপরাধে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায়  ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং মুচলেকা গ্রহণ করেন। এ সময় অধিকন্তু বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী বিনষ্ট করা হয় এবং উপস্থিত সকলকে অনুমতি ব্যতীত বালু উত্তোলন না করার জন্য সচেতন এবং সর্তক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম জানান, জনস্বার্থে এ রকমের অভিযান অব্যাহত থাকবে।