Saturday, February 7th, 2026, 8:57 pm

‘হ্যাঁ’ এর পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় মাল্টিমিডিয়া বাস নাটোরে

 

নাটোর প্রতিনিধি

এসো একসাথে গড়ি বাংলাদেশ’ এবং ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটের  গাড়ী মাল্টিমিডিয়া বাস নাটোরে।

শুক্রবার জুম্মার নামাজ পর রাজশাহী থেকে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসার পর সেখানে উৎসুক জনতা ও মুসল্লিরা ভীর জমায়। এসময় গণ-ভোট ও দাড়ি পাল্লার পক্ষে প্রচারনা চালানো হয়। পরে বাসের আরোহী হয়ে নাটোর মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর পর্যন্ত গমন করেন, নাটোর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।

এসময় স্বাধীনতা চত্বরে মাল্টিমিডিয়া বাস থেকে এক স্বতঃস্ফূর্ত সমাবেশে অধ্যাপক ইউনুস আলী বলেন, দেশের স্বাধীনতা এবং ২৪ এর গণ-অভ্যূত্থানের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকল ভোটারের প্রথম ভোট হোক গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ এর পক্ষে। আর দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের ভোট হোক দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাটোর-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি।

মাল্টিমিডিয়া বাসের ইনচার্জ মিরাজুল ইসলাম জানান, মূলত গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত তৈরী এবং পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় মাল্টিমিডিয়া বাসটি পর্যায়ক্রমে সারাদেশ ভ্রমণ করছে।