আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশে প্রায় ৩ হাজার যানবাহন রিকুইজিশন করা হয়েছে। এর মধ্যে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে।
রিকুইজিশন করা প্রতিটি গাড়ির জন্য দৈনিক খোরাকি বা খাইখরচ ৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুরুতে খোরাকি নির্ধারণ নিয়ে পরিবহন মালিকদের মধ্যে কিছুটা সংশয় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহম্মেদ খোকন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রিকুইজিশন করা গাড়ি সংশ্লিষ্ট সংস্থার কাছে যতদিন থাকবে, ততদিনের খোরাকি প্রদান করা হবে। নির্ধারিত ৪,৯০০ টাকার মধ্যে চালক ও হেলপারের খাবার ব্যয় অন্তর্ভুক্ত থাকবে, আর বাকি অংশ যাবে মালিকের প্রাপ্য হিসেবে। অন্যদিকে জ্বালানি খরচ বহন করবে কর্তৃপক্ষ।
দায়িত্বপালন শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে বলেও জানান তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিসংখ্যান ব্যুরোর তথ্য: টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী
এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান