সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, রোববার থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “প্রতিবার ১ হাজার টাকা করে এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো কিংবা উত্তোলন করা যাবে।”
এদিকে অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে জানানো হয়েছে, গ্রাহক প্রতি দৈনিক নগদ লেনদেনের সীমা হবে সর্বোচ্চ এক লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিসংখ্যান ব্যুরোর তথ্য: টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী
এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান