Sunday, February 8th, 2026, 9:17 pm

রঙ বাংলাদেশ- এর ফাগুন উৎসব আয়োজন

 

শিমুল–পলাশের আগুনরঙা ডানায় ভর করে বসন্ত যখন প্রকৃতির বুকে নেমে আসে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।প্রকৃতির এই প্রাণবন্ত রূপ ও বসন্তের উচ্ছ্বাসকে ধারণ করেই রঙ বাংলাদেশ আয়োজন করেছে এবারের ফাগুন উৎসবের বিশেষ কালেকশন—যেখানে রঙ, শিল্প ও ঐতিহ্য মিলেছে সমসাময়িক ফ্যাশনের ভাষায়।

এবারের ফাগুন উৎসব সংগ্রহে অনুপ্রেরণা হিসেবে উঠে এসেছে মেক্সিকান ফোক আর্টের উজ্জ্বল রঙ, জ্যামিতিক নকশা ও ঐতিহ্যবাহী প্রতীক। লোকজ শিল্পের মুক্ত চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে প্রতিটি পোশাক যেন একটি চলমান ক্যানভাস—যেখানে রঙ কথা বলে, রেখা গল্প বলে। হাতে আঁকা মোটিফ, ছন্দময় প্যাটার্ন ও সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে কারুশিল্পের সৌন্দর্য, যা আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় নতুন মাত্রা পেয়েছে।

রঙ বাংলাদেশ বরাবরই উৎসবকে গল্প হিসেবে তুলে ধরে—আর সেই গল্প লেখা হয় কাপড়ের ভাঁজে ভাঁজে। এবারের ফাগুন উৎসবেও হাফসিল্ক, কটন ও অন্যান্য আরামদায়ক কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি ও হাতের কাজের মাধ্যমে ফুটে উঠেছে শিল্পের গভীরতা ও নান্দনিকতা। প্রতিটি পোশাকে রয়েছে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী আরাম ও যত্নের ছোঁয়া।

এই বিশেষ সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টপস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট—যা সব বয়স ও রুচির মানুষের জন্য উপযোগী। ফাগুনের দিনের উৎসবের সাজের পাশাপাশি দৈনন্দিন জীবনেও এই পোশাকগুলো যোগ করবে রঙিন ও প্রাণবন্ত স্টাইল।

এবারের ফাগুন উৎসব আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্যামিলি ম্যাচিং পোশাক—যেখানে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে কিংবা পুরো পরিবার একই রঙ ও থিমে একসাথে বসন্ত ও উৎসব উদযাপন করতে পারবে।

ফাগুনের রঙে নিজেকে নতুন করে রাঙাতে ঘুরে আসতে পারেন রঙ বাংলাদেশ-এর দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত আউটলেটগুলোতে। ফাগুন উৎসব উপলক্ষে এসব আউটলেটে বিশেষভাবে সাজানো হয়েছে এই কালেকশন, যেন ক্রেতারা সহজেই উৎসবের আমেজে নিজেদের পছন্দের পোশাকটি বেছে নিতে পারেন।

এছাড়াও ঘরে বসেই কেনাকাটার সুবিধার জন্য ভিজিট করা যাবে রঙ বাংলাদেশ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rang- bd.com। সম্পূর্ণ ফাগুন উৎসবকালীন কালেকশন, পণ্যের বিস্তারিত বিবরণ ও সহজ অর্ডার সুবিধার পাশাপাশি নতুন সংগ্রহ ও উৎসবের গল্প জানতে চোখ রাখা যাবে রঙ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ rangbangladesh-এ।

পোশাক বা সংগ্রহ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে। রঙ বাংলাদেশ আপনাকে আমন্ত্রণ জানায়—এই ফাগুনে রঙ, উৎসব ও নিজস্ব স্টাইল একসাথে উদযাপন করতে।

এনএনবাংলা/