ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন ঘিরে দেশের শোবিজ অঙ্গনেও চলছে ব্যাপক আলোচনা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও, দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না।
ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।
চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।
চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
এদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার। শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।
অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন, ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইআইএলডির জরিপ: বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%
একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ