কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশপথে বিশেষ মহড়ার অংশ হিসেবে এটি করা হয়।সোমাবার দুপুরের দিকে হেলিকপ্টারযোগে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান আকাশপথে এসে স্টেডিয়ামে এ মহড়া পরিদর্শন করেন।এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী,অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা,আসাদ্জ্জুামানসহ জেলার উধ্বর্তন কর্মকর্তা ও সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রংপুর ৬৬ পদাতিক জিওসির কুড়িগ্রামে হেলিকপ্টারে মহড়া অনুষ্ঠিত

আরও পড়ুন
১১ দলীয় জোটের বিডিপি’র সংসদ সদস্য প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নাটোরের গুরুদাসপুরে বসত বাড়ীতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু, আহত এক
এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব,নদী গর্ভে এক ইঞ্চি মাটি বিলীন হতে দেব না: রফিকুল ইসলাম