February 10, 2026
Monday, February 9th, 2026, 7:54 pm

রংপুর সদর-৩ আসনে  গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত বিএনপির প্রার্থী সামু

রংপুর ব্যুরো:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে রংপুর-৩ আসনের সিটি কর্পোরেশন ভুক্ত ২৪টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, সনাতনী হিন্দু সম্প্রদায়, আদিবাসীদের সাথে মতবিনিময়, বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও ধর্মীয় সমা-সমাবেশে অংশগ্রহণ করছেন। এতে তিনি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। ফলে তার নির্বাচনী প্রচারণা দিনদিন এগিয়ে চলছে।
তিনি ইতিমধ্যেই রংপুর সিটি কর্পোরেশনের কোতয়ালী থানার ১৪টি ওয়ার্ড, হাজিরহাট থানার ৩টি ওয়ার্ড, তাজহাট থানার ৪টি ওয়ার্ড, মাহিগঞ্জ থানার ৩ টি ওয়ার্ডে  একাধিক পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন, পথসভা ও উঠান বৈঠকে উপ¯ি’ত থেকে বক্তব্য রেখেছেন। এছাড়াও সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুরসহ মমিনপুর, খলেয়া, চন্দনপাট ও সদ্যপুষ্কুরনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড,পাড়া-মহল্লায় একাধিকবার গিয়ে গণসংযোগে অংশ নেন। পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক-ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন। সেখানেই তিনি যা”েছন সেখানে দলীয় নেতাকর্মীর বাহিরে দলমত নির্বিশেষে সাধারণ জনতা তাকে সাদরে গ্রহণ করছেন। এময় প্রতিটি অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতার ব্যাপক উপ¯ি’তি লক্ষ্য করা গেছে। দল-মত নির্বিশেষে মুসলিম-হিন্দু, আদিবাসী সহ বিভিন্ন ধর্মের লোকজন অংশ নিয়েছেন। তারা রংপুরের উন্নয়নের স্বার্থে দীর্ঘদিনের অবহেলিত রংপুর সদর-৩ আসনে ধানের শীষের পক্ষে সমর্থন দিয়েছেন।
গতকাল শনিবার তিনি রংপুর নগরীর ২৯ নং ওয়ার্ডের মাহিগঞ্জ আমতলা মোড় নির্বাচনী সভা, ১৭ নং ওয়ার্ডের চেকপোস্টে মোটর শ্রমিকদের সাথে মতবিনিময় সভা, রামপুরা এলাকায় উঠান বৈঠক করেছেন। এর আগে তিনি সকালে সিটি বাজারে গণসংযোগ করেন। এরপর তিনি সদর উপজেলার মমিনপুর, হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। এর আগে শুক্রবার তিনি ২৫ নং ওয়ার্ডের পুর্ব শালবন মায়াময়ী সড়কে পথসভায় বক্তব্য রাখেন। একই দিন তিনি ২২ নং ওয়ার্ডের বাবুখা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন, ২৪ নং ওয়ার্ডের তাঁতীপাড়ায় পৃথক দুইটি উঠান বৈঠক  ও শাহীপাড়ায় গণসংযোগ করেন। বিকেলে ১০ নং ওয়ার্ডের কেরানীরহাট রেসেডেন্সিয়াল স্কুল মাঠ ও ১২ নং ওয়ার্ডের নাজিরেরহাট,২৩ নং ওয়ার্ডের জুম্মাপাড়া আলহেরা মাঠ,৩১ নং ওয়ার্ডের শেখপাড়া মাঠে উঠান বৈঠকে অংশ নেন। এরপর রাতে তিনি ১৮ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় উঠান বৈঠক ও নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। এসব কর্মসূচীতে ওই্ এলাকাগুলোতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এছাড়াও রংপুর সিটি কর্পোরেশনের ২৪ টি ওয়ার্ড ও সদর উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালা”েছন। তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন এলাকায় নারী কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে রংপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন, রংপুরবাসী অতীতে অনেক ধোকা খেয়েছে। একটি দল রংপুরকে শাসন-শোষণ করেছেন। কোন উন্নয়ন করেনি। শুধু ওই দলটির নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে। তারা অনিয়ম-দুর্নীতি করেছেন। জনগণের ভোট নিয়ে জনগণকে ধোঁকা দিয়েছেন। এই কারণে এবার রংপুরের জনগণ উন্নয়নের পক্ষে। তারা  উন্নয়নে স্বার্থে সকল শ্রেণি-পেশার মানুষ সামুকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন বলে মনে করছেন।
রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, দীর্ঘদিন অবহেলিত রংপুরবাসী এবার পরির্বতন চায়। তারা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিবে। এই আসনে ধানের শীষ বিজয়ী হয়ে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দুর করবেন। তিনি আরও বলেন, তিনি ইতিমধ্যেই সমৃদ্ধ রংপুর গড়তে ১৯ দফা ইশতেহার দিয়েছেন।