February 10, 2026
Monday, February 9th, 2026, 7:58 pm

এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব,নদী গর্ভে এক ইঞ্চি মাটি বিলীন হতে দেব না: রফিকুল ইসলাম

 সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়া-০১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলার) বাঙালি ও যমুনার গর্ভে এক ইঞ্চি মাটিও বিলীন হতে দেব না। নির্বাচনে আপনাদের ভোটে জয়ী হয়ে নদী শাসনের মাধ্যমে নদী ভাঙন রোধ করা হবে।
গতকাল দুপুরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন,সততা ও আইনের শাসন মেনে এলাকার উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য। এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব। এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, নিরাপদ ও উন্নয়নমুখী সারিয়াকান্দি সোনাতলার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নুর-এ-আজম বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পান্জাব,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সিনিয়র যুগ্ন আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙা,পৌর স্বোচ্ছাসেবক দল আহব্বায়ক মোঃ আসাদুজামান (শোভন)সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ।