বাংলার ঋতুচক্রে ফাল্গুন মানেই রঙ, উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। এই বসন্তকে ঘিরে আনন্দ ও আবেগের প্রকাশে বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ (Bishworang) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের বিশেষ ‘ফাল্গুন কালেকশন ২০২৬’। ফাল্গুনের প্রাণবন্ত রঙ, হালকা আবহ ও বাঙালিয়ানাকে কেন্দ্র করেই এই কালেকশনটি তৈরি করা হয়েছে।
এই কালেকশনে বসন্তের স্বচ্ছতা ও সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে উজ্জ্বল হলুদ, বাসন্তী, গোলাপি, সবুজ ও অফ-হোয়াইট রঙের সমন্বয়ে। আরামদায়ক হালকা ফেব্রিক ও নান্দনিক ডিজাইনের কারণে প্রতিদিনের আড্ডা থেকে শুরু করে উৎসবের দিন—সব ক্ষেত্রেই এই পোশাকগুলো মানানসই।

ফাল্গুন কালেকশনে থাকছে—
- নারী ও পুরুষদের জন্য শাড়ি, কুর্তি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টপস
- দেশীয় মোটিফ ও হ্যান্ডলুম অনুপ্রাণিত নকশা
- বসন্ত উপযোগী হালকা ও আরামদায়ক ফেব্রিক
- আধুনিক কাটিংয়ের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন
এ প্রসঙ্গে বিশ্বরঙের ডিজাইন টিম জানায়, ‘ফাল্গুন মানেই রঙে রঙে অনুভূতির প্রকাশ। এই কালেকশনে আমরা বসন্তের ভালোবাসা, আনন্দ আর দেশীয় শিকড়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরেছি। এই কালেকশনের মাধ্যমে আমরা মানুষের অনুভূতি, উৎসব আর ভালোবাসাকে পোশাকের ভাষায় প্রকাশ করতে চেয়েছি।’

পোশাকগুলো পাওয়া যাচ্ছে দেশের সব বিশ্বরঙ শোরুমে। এছাড়া www.bishworang.com থেকে রয়েছে অনলাইন অর্ডারের সুবিধা। পোশাকসম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৩০-০৬৮০২৯।
এনএনবাংলা/

আরও পড়ুন
রঙ বাংলাদেশ- এর ফাগুন উৎসব আয়োজন
শীতের ঠাণ্ডায় বাড়ছে রোগবালাই: প্রতিকার ও প্রতিরোধে করণীয়
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন