February 11, 2026
Wednesday, February 11th, 2026, 1:40 pm

নির্বাচনে আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

 

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আলোচিত প্রার্থীরা তাদের ভোটকেন্দ্র ও ভোটদানের সময়সূচি প্রকাশ করেছেন। এক নজরে দেখে নিন কে কোথায় ভোট দিচ্ছেন।

বিএনপির শীর্ষ নেতারা

তারেক রহমান: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্থায়ী কমিটির সদস্যরা—

  • ড. খন্দকার মোশাররফ হোসেন – কুমিল্লা, দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মির্জা আব্বাস – শাহজাহানপুর, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা
  • বাবু গয়েশ্বর চন্দ্র রায় – কেরানীগঞ্জ, আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ড. আব্দুল মঈন খান – নরসিংদী, পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী – চট্টগ্রাম, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সালাহউদ্দিন আহমদ – কক্সবাজার, পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট
  • ইকবাল হাসান মাহমুদ টুকু – সিরাজগঞ্জ, সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল
  • হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম – ভোলা, লালমোহন, আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়
  • অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন – দিনাজপুর, নবাবগঞ্জ মতিহারা সরকারি হাইস্কুল

ঢাকায় অন্যান্য আলোচিত প্রার্থী

  • ডা. শফিকুর রহমান (ঢাকা–১৫, ১১ দলীয় জোট) – ৬০ ফিট মনিপুর বয়েজ হাই স্কুল
  • সাইফুল আলম খান মিলন (ঢাকা–১২) – তেজকুনি পাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, সকাল ৮টা
  • মাওলানা মামুনুল হক (ঢাকা–১৩) – সরকারি শারীরিক শিক্ষা কলেজ, সাত মসজিদ রোড, সকাল ৮টা
  • নাহিদ ইসলাম (ঢাকা–১১) – বেরাইদ, ১৬২ নম্বর এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ
  • জাভেদ রাসিন (ঢাকা–৯) – ৭১ নম্বর ওয়ার্ড, মারকাজুল উলুম মাদ্রাসা, সকাল ৮:৩০
  • আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, নিউমার্কেট, সকাল ৯টা

দেশের বিভিন্ন এলাকায়

  • সার্জিস আলম – পঞ্চগড়, বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল (প্রথম ঘণ্টায়)
  • সারোয়ার তুষার – নরসিংদী, ঘোড়াশাল পাইলট স্কুল, সকাল ৭:৩০
  • আখতার হোসেন (রংপুর–৪) – কাউনিয়া, ভায়েরহাট কেন্দ্র (টেপা মধুপুর), নিজ বাড়ির পাশের কেন্দ্র
  • আব্দুল হান্নান মাসউদ – হাতিয়া, বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সকাল ৮টা
  • হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা–৪) – রসুলপুর ইউনিয়ন, গোপালনগর হাইস্কুল (ভোট শুরুর সঙ্গে সঙ্গে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শীর্ষ নেতাদের ভোটদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এনএনবাংলা/